সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে দুই কোটি শিশুকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

a

আওয়ার ইসলাম : জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক  বলেন, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে কাল শনিবার সারা দেশে দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ‘শনিবার সারা দেশে পালিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এর আওতায় দুই কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।’ তিনি বলেন, সারা দেশে এক লাখ বিশ হাজার কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত শিশুকে নীল ক্যাপসুল ও এক বছর থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এ ছাড়া অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালিত হবে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে তিনজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে। বাসস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ