রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Nihoto-2-660x330আওয়ার ইসলাম: যশোরের উপশহর এলাকার একটি বাড়ি থেকে চ্যাং হিং চং (৪৫) নামে চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

চ্যাং হিং চং ইজিবাইক ব্যবসায়ী। তিনি চীন থেকে ইজিবাইক বাংলাদেশে আমদানি করে বিক্রি করতেন। এ ঘটনায় দু'জনকে আটক করার কথা জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন।

তিনি জানান, উপশহর মহিলা কলেজের পাশে হামিদা ভিলায় ভাড়া থাকতেন চ্যাং হিং চং । তার সঙ্গে কর্মচারী নেত্রকোনা জেলার বাসিন্দা নাজমুল ও তার ভাইপো মুক্তাদির থাকতেন।

বৃহস্পতিবার সকালে নাজমুল ও মুক্তাদির পুলিশকে খবর দেন, চ্যাং হিং চং-কে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী, হামিদা ভিলা থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়।

ওসি জানান, বুধবার রাতের কোনো এক সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অর্থ আত্মসাৎ নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় নাজমুল ও মুক্তাদিরকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

পরে সকালে পুলিশ সুপার আনিসুর রহমানসহ প্রশাসনের শীর্ষ কর্তকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ