বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


যা আছে মুহিব খানের ১৬ দফায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

16_dofa_muhib_khan2

আওয়ার ইসলাম: গত ১৬ ডিসেম্বর রাজধানীর ফটো জার্নালিস্ট ইনস্টিটিউটে কবি ও সঙ্গীত শিল্পী মুহিব খান তার দল ন্যাশনাল মুভমেন্টের ১৬ দফা ঘোষণা করেছেন। স্বাধীনতা, সুশাসন, উন্নয়ন, ন্যায়বিচার ও গণঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নত, আধুনিক, ন্যায়তান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে যাত্রা শুরু হয়েছে দলটির।

কওমি মাদরাসায় দাওরায়ে হাদিস শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক কবি মুহিব খান। লেখালেখি, সাংবাদিকতা ও ইসলামি সঙ্গীত তার কর্ম। লাল সাগরের ঢেউ লিখে প্রকাশ করেছেন কাব্য প্রতিভা। কুরআনের পূর্ণাঙ্গ কাব্যানুবাদ তার উল্লেখযোগ্য কাজের একটি। গানে গানে তৈরি করেছেন অগণিত ভক্ত। খ্যাতি অর্জন করেছেন দেশের বাইরেও। চলতি বছর থেকে তিনি ন্যাশনাল মুভমেন্ট নামের একটি আন্দোলনের সূচনা করেছেন।

ন্যাশনাল মুভমেন্ট নামের আন্দোলনটির আনুষ্ঠানিকভাবে ১৬টি দফা পেশ করেছেন গেল শুক্রবার। এ ১৬ দফায় রয়েছে ৬৪ টি প্রস্তাবনা। জনমনে বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কী আছে মুহিব খানের এ ১৬ দফায়। আওয়ার ইসলামের পাঠকদের জন্য ১৬ দফার বিস্তারিত তুলে ধরা হলো।

দফা-১ বাংলাদেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক ব্যাবস্থা ও অগ্রণী পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

প্রস্তাবনা-(ক):  বিদেশী সেনা কর্তৃক সীমান্তে বাংলাদেশী হত্যা ও নির্যাতন বন্ধে জিরো টলারেন্স নীতি ও কঠোর ব্যাবস্থা গ্রহন করতে হবে। শতভাগ নিরাপত্তা, পর্যাপ্ত নিরিক্ষণ-ব্যবস্থা এবং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা ছাড়া দেশের ভেতরে বা সীমানায় বিদেশকে কোনো প্রকার ট্রানজিট সুবিধা দেয়া যাবে না।

প্রস্তাবনা-(খ): সীমান্তরক্ষী ও সামরিক বাহিনীকে নিবিড় দেশাত্মবোধ ধার্মিকতা নৈতিকতা ও সাহসিকতায় উন্নীত এবং আধুনিক অস্ত্র ও কৌশলে অত্যন্ত শক্তিশালী করে গড়ে তুলতে হবে। নিয়মিত সামরিক মহড়ায় সক্রীয় রাখতে হবে এবং অনিবার্য জাতীয় প্রয়োজন ছাড়া দেশের সাধারণ কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যাবে না। ‘পারতপক্ষে যুদ্ধ নয়, আক্রান্ত হলে ছাড় নয় ’ এ তত্ত্বের ভিত্তিতে প্রতিরক্ষা কার্যক্রম পরিচালিত করতে হবে।

প্রস্তাবনা-(গ): ১৮ থেকে ৩০ বছরের সকল বাংলাদেশী সুস্থ সক্ষম তরুণ নাগরিকের জন্য সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যায় ও ব্যাবস্থাপনায় সাধারণ সামরিক প্রশিক্ষণ গ্à¦