বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

ময়মনসিংহে ৮ দিন ব্যাপি বইমেলা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর
ময়মনসিংহ প্রতিনিধি

boimela

ময়মনসিংহ টাউনহল মাঠে আজ ২৪ ডিসেম্বর শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে ৮ দিন ব্যাপি বইমেলা। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ময়মনসিংহ পৌরসভা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ বইমেলা।

শনিবার বিকেল ৪টায় ময়মনসিংহ পৌরসভা মেয়র জনাব মু. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে শুরু হওয়া উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মু. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব মু. আখতারুজ্জামান প্রমুখ।

boimela2

উদ্ভোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বই মানুষের মনকে সুন্দর ও স্বচ্ছ রাখে, প্রফুল্ল থাকে হৃদয়।

অনুষ্ঠানের সভাপতি মু. ইকরামুল হক টিটু বলেন, বই শুধু মানুষকে সুন্দর একটি মনই উপহার দেয় না বরং সুন্দর একটি সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এজন্য সর্বশ্রেণির তিনি মানুষকে বই পড়ায় আগ্রহী হয়ে উঠার আহ্বান জানান।

এআর