রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আপনার ব্লাড গ্রুপ কী 'o'? তবে জেনে নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

blood_groupআওয়ার ইসলাম: যাদের রক্তের গ্রুপ 'O' তাদের জন্য সুখবর রয়েছে। সাধারণত যাদের ব্লাড 'O' গ্রুপের, তারা নাকি সর্বদা নিজেদের 'উদার' প্রতিপন্ন করার একটা চেষ্টা করে থাকেন। তাছাড়া জাপানিরা মনে করেন, O গ্রুপের মানুষজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। যে কারণে জাপানে চাকরির ইন্টারভিউতে আগে প্রার্থীল ব্লাড গ্রুপ জানা হয়।

যদি O হয় তো সোনায় সোহাগা। বাকিদের থেকে কয়েক কদম এগিয়েই তারা শুরু করেন। এর কারণ হল, O গ্রুপের অসাধারণ দায়িত্বজ্ঞানবোধ। যে কোন কাজ কাঁধে নিলে, নিশ্চিত ভাবেই তারা তা করে দেবেন। একটা শৃঙ্খলাবোধ পছন্দ করেন। পরিকল্পনা করে কাজে হাত দেন। গুছিয়ে কথা বলতে পারেন। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলেন। চারপাশ পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে সচেতন। সহজেই খাপ খাইয়ে নিতে পারেন। যা-ই করুন, বাস্তবের মাটিতে পা থাকে। আবেগের বশে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন না। এসব গুণের সমাহারের কারণেই কর্তৃপক্ষ চোখ বন্ধ করে O গ্রুপের লোকজনের উপর ভরসা করতে পারে। মনে করা হয়, এদের পূর্বসূরি ছিলেন দক্ষ শিকারি।

পরিশেষে এটা বোঝাই যাচ্ছে যে, সবাইকে রক্ত দিতে পারেন আর শুধু নিজের গ্রুপের রক্ত নিতে পারেন বলেই O গ্রুপের লোকজন 'অনন্য' নয়। O গ্রুপের বিশেষ কিছু বৈশিষ্ট্যর কারণেই তারা ইউনিক।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ