বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

ভারতে ১০০ কোটির সম্পত্তি রয়েছে জাকির নায়েকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Zakir-Naik-Peace-TV copyআওয়ার ইসলাম: ভারতের মহারাষ্ট্রে কমপক্ষে ৩৭টি সম্পত্তির মালিক ডা. জাকির নায়েক। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ'র তদন্তে পাওয়া গেল নতুন তথ্য।

জানা গেছে, অলাভজনক সংস্থা ‘‌ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’‌ ছাড়াও মহারাষ্ট্রে কমপক্ষে ৩৭টি সম্পত্তি রয়েছে জাকির নায়েকের। যার মধ্যে শুধু মুম্বাইতেই ২৫টি ফ্ল্যাট রয়েছে। যার বাজার মূল্য ১০০ কোটি ছাড়িয়ে যাবে।

আইআরএফ ছাড়াও মুম্বাইয়ে জাকির নায়েকের বিভিন্ন দপ্তরে হানা দিয়ে ধর্ম সংক্রান্ত তাঁর বক্তৃতার প্রায় ১৪,০০০ রেকর্ডিং উদ্ধার করেছে এনআইএ। যাতে প্রায় ৫,০০০ টেরাবাইট ডেটা রয়েছে। সেগুলি নিয়ে বিশদ আলোচনার জন্য গত বৃহস্পতিবার মুম্বাই পুলিশের সঙ্গে দেখা করেন গোয়েন্দা সংস্থার প্রধান শরদ কুমার ও অন্য কর্মকর্তারা। এই ধর্ম প্রচারকের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা সারেন তাঁরা।

বেআইনি কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে কিছুদিন আগেই আইআরএফ'কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে সংস্থার বিদেশি অনুদানের টাকা তছরুপের মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তবে এ ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেননি জাকির নায়েক। গত বছর ঢাকার গুলশন  হামলার পর তাঁর বিরুদ্ধে নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠে। তারপর থেকেই দেশছাড়া তিনি।

সূত্র: আজকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ