কাজী আবুল কালাম সিদ্দীক
১. পৃথিবীর কোন দেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়?
– বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়।
২. বিশ্ব ইজতেমার মূল উদ্দেশ্য কি?
– বিশ্ব ইজতেমার মূল উদ্দেশ্য হলো ধর্মীয় কাজের জন্য মুসলমানদের একত্রিত করা।
৩. ইজতেমা শব্দটি কোন ভাষার?
– ইজতেমা শব্দটি আরবি ভাষা।
৪. ইজতেমা বলতে কী বুঝায়?
– ইজতেমা বলতে ধর্মীয় কাজে একত্রিত বা সমবেত হওয়াকে বুঝায়।
৫. বিশ্ব ইজতেমার দায়িত্ব ও কর্তব্য কী?
– বিশ্বের আলেম-ওলামাদের কাছ থেকে কুরআন-হাদিসের বয়ান শুনা ও তা বিশ্বের দরবারে পৌঁছিয়ে দেওয়া।
৬. তাবলীগ শব্দের অর্থ কী?
– তাবলীগ শব্দের অর্থ হলো প্রচার বা প্রসার।
৭. তাবলীগ বলতে কী বুঝায়?
– তাবলীগ বলতে ইসলাম ধর্মের কর্মকাণ্ডের প্রচার ও প্রসারকেই বুঝায়।
৮. চিল্লা বলতে কি বুঝায়?
– চিল্লা বলতে ১৪/১৫ জন মুবাল্লিগ ঈমান ও আমলের কাজে ৪০ দিন যে কোন মসজিদে ইবাদতে মগ্ন থাকাকে বুঝায়।
৯. একটি চিল্লায় কত জন মুবাল্লিগ অংশ নেয়?
– একটি চিল্লায় ১৪ থেকে ১৫ জন এর মত মুবাল্লিগ অংশ নেয়।
১০. এক চিল্লা কত দিনে হয় ?
– এক চিল্লা ৪০ দিনে হয়।
১১. চিল্লাদানকারীরা কী কাজে নিয়োজিত থাকেন ?
– চিল্লাদানকারীরা বিশ্বাবাসীর নিকট তাওহীদ, রিসালাত, আখেরাতসহ ইমান আমলের দাওয়াতের কাজে নিয়োজিত থাকেন।
১২. আখেরী মোনাজাতের উদ্দেশ্য কি?
– আখেরী মুনাজাত এর উদ্দেশ্য হলো নিজ, পরিবার, দেশ, জাতী ও বিশ্ব শান্তির জন্য বিশেষভাবে দো’আ করা।
১৩. তাবলীগ জামাতের ১ম উদ্যোক্তা মুরব্বী কে?
– তাবলীগ জামাতের প্রথম উদ্যোক্তা মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্দলবী রহ.।
১৪. মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্দলবীর রহ.-এর জন্ম স্থান কোথায়?
– মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্দলবীর রাহঃ এর জন্ম স্থান ভারতের দিল্লীতে।
১৫. তাবলীগ জামাতের ১ম সূচনা হয় কোন দেশে?
– তাবলীগ জামাতের ১ম সূচনা হয় ভারতের দিল্লীতে।
১৬. মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্দলবী রহ. কত সাল হতে এই মহতি কাজের দাওয়াত শুরু করেন?
– মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্দলবী রহ. হিজরী ১৩৪৫ সন হতে এই মহতি কাজের দাওয়াত শুরু করেন।
১৭. মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্দলবী রহ. কত সালে ইন্তেকাল করেন?
– মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্দলবী রহ. ১৯৪৪ ইংরেজী সনে ইন্তেকাল করেন।
১৮. বাংলাদেশে কত সাল হতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে ?
– বাংলাদেশে ১৯৪৬ইং সন হতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে ।
১৯. সর্ব প্রথম বাংলাদেশের কোথায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়?
– সর্ব প্রথম ঢাকার কাকরাইলস্থ প্রাচীন তাবলীগ মসজিদে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় ১৯৪৬ সালে।
২০. বাংলাদেশ ২য় বিশ্ব ইজতেমা কোথà