রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলো আরও চার ইসলামি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami-dol2আওয়ার ইসলাম : নির্বাচন কমিশন (ইসি) গঠন বিষয়ে সংলাপে আরও চার ইসলামি দলকে আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনটি ইসলামি দলসহ এবার আমন্ত্রণ পেয়েছে মোট  আটটি রাজনৈতিক দল। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

 আমন্ত্রণ পাওয়া ইসলামি দলগুলো হলো, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মসলিস ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি)।

রাষ্ট্রপতির কার্যলয় সূত্রে জানা যায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি—বাংলাদেশ ন্যাপ ও গণফ্রন্ট ১৬ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসবে। ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবে খেলাফত মজলিশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ১৮ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি)।

গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন নিয়ে চলমান সংলাপে এ পর্যন্ত রাষ্ট্রপতি ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। এর মধ্যে ৪টি ইসলামি দলও রয়েছে। দলগুলো হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ,  ইসলামি ঐক্যজোট, খেলাফত আন্দোলন ও তরিকত ফেডারেশন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ