শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

মুশফিকের সেঞ্চুরি সাকিবের ডাবল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sakibআওয়ার ইসলাম : তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন সাকিব আল হাসান। একই দিনে ১৫৯ রান করে করেছে মুশফিকুর রহিম। সাকিব-মুশফিকের সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে বড় সংগ্রহরে দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। গতকাল প্রতিকূল আবহাওয়ার মধ্যে শুরু হওয়া ইউকেটে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিলো ১৫৪ রান। সর্বশেষ সংবাদ পাওয়া পযন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৪২ রান।

এর আগে ২০১৩ সালে মুশফিকুর রহিম ২০১৫ সালে তামিম ইকবাল টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ওয়েলিংটন টেস্টে আজ ৫ রান নিয়ে ব্যাট করতে নামা সাকিব সারা দিনে দুর্দান্ত ব্যাটিং করে টেস্টে তাঁর প্রথম ডাবল সেঞ্চুরিটি তুলে নিয়েছেন। টেস্টে এটি সাকিবের চতুর্থ সেঞ্চুরি।

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এখন সর্বোচ্চ রানের রেকর্ডের অধিকারী সাকিব-মুশফিক জুটি। ৩৫৯ রানের জুটি বেধে ইতিহাসের পাতায় নাম লেখান তারা । শুধু তা-ই নয়, নিউজিল্যান্ডের মাঠে এটি সফরকারী দলগুলোর যেকোনো উইকেট জুটিতে নতুন রেকর্ড। ভাঙলেন ৪৪ বছর পুরোনো জুটির রেকর্ড। ১৯৭৩ সালে ডানেডিন টেস্টে চতুর্থ উইকেটে ৩৫০ রান যোগ করেছিলেন পাকিস্তানের আসিফ ইকবাল ও মুশতাক মোহাম্মদ। সেটিই ছিল নিউজিল্যান্ডে ভিনদেশি দলগুলোর সর্বোচ্চ জুটি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ