রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

হালাল সার্টিফিকেট দেবে ইসলামি ফাউন্ডেশন: আমু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

amuআওয়ার ইসলাম: বিশ্বের ১৫০ কোটি মুসলমানের জন্য হালাল খাদ্যের বিশাল বাজার রয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানির জন্য বিএসটিআই এবং ইসলামিক ফাউন্ডেশনের আওতায় হালাল সার্টিফিকেশনের ব্যবস্থা করা হবে।

বুধবার শিল্পমন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন কমিটির নির্বাচিত পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্কের বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন জানান শিল্পমন্ত্রী। বৈঠকে পাট থেকে কাগজ তৈরি, হালাল খাবারের অনুকূলে বিএসটিআইয়ের হালাল সার্টিফিকেশন, এসএমই উদ্যোক্তাদের ইকোনমিক জোনে প্লট বরাদ্দ দেওয়া, সিঙ্গেল ডিজিটে সুদে অর্থায়ন, বিভিন্ন শিল্প খাতে ব্যাক-ওয়াড লিংকেজ স্থাপন, এসএমই উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স ফি হ্রাস ও শিল্প খাতে সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ঢাকা চেম্বারের নেতারা বলেন, পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপিত অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থার ফলে ভারতে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার ও বাণিজ্য ঘাটতি কমাতে এ বিষয়ে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা এ বিষয়ে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

ডিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আবুল কাসেম খান। বৈঠকে জ্যেষ্ঠ শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ