রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

ইসলাম ও বিশ্ব মুসলিমের হেফাজত কামনায় মুনাজাত সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sad_ijtemaআওয়ার ইসলাম: দিল্লির মারজাকের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর মুনাজাতের মাধ্যমে শেষ হলো ৫২তম বিশ্ব ইজতেমা। রোববার বেলা ১১টা ১২ মিনিটে শুরু হয়ে ১১টা ৪২ মিনিটে শেষ হয মুনাজাত।

দীর্ঘ মুনাজাতে মাওলানা মুহাম্মদ সা'দ ইসলাম ও বিশ্ব মুসলিমের হেফাজত ও শান্তি কামনা করেন। বিশ্ব ইজতেমার কবুলিয়তের জন্য আকুতি জানান আল্লাহর কাছে। এবং এই ইজতেমাকে হেদায়েতের জরিয়া বানানোর জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করেন।

আখেরি মুনাজাত উপলক্ষ্যে টঙ্গীর তুরাগ তীরে সাধারণ মুসল্লি ও আলেম ওলামার ঢল নামে। ইজতেমা ময়দান ছাড়িয়ে দক্ষিণে খিলক্ষেত, উত্তরে বোর্ডবাজার, পূর্বে টঙ্গী বিসিক শিল্পনগরী ও পশ্চিমে আশুলিয়া পর্যন্ত প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকা বিস্তৃত হয়। আমিন আমিন ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।

এবছর বাংলাদেশ ছাড়াও ৯৬ দেশের প্রায় ৬ হাজার বিদেশী মেহমান ইজতেমা ও আখেরি মোনাজাতে অংশ নেন।

স্যাটেলাইট টেলিভিশনে সম্প্রচার, মুঠোফোন ও পুলিশের ওয়্যারলেসের বদৌলতেও দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে বহু মানুষ মোনাজাতে শরিক হন।

নাজাতে মাওলানা সাদ বিশ্বকে ফেৎনা ও সন্ত্রাস থেকে মুক্ত রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। বলেন, আয় আল্লাহ! আমাদের অন্তর থেকে কুফরি, মোনাফেকি দূর করে দাও। তোমার নির্দেশিত পথে চলার তৌফিক দাও। আমাদের সব নেক চাহিদা পূরণ করে দাও। আমাদের রোগব্যাধি থেকে মুক্তি দাও। নবীওয়ালা জিন্দেগি আমাদের নসিব কর।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ