বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মিয়ানমারে বাসে আগুন, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

myan-MMAP-md copyমিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে একটি মিনিবাসে আগুন লেগে আটজন নিহত হয়েছে। শনিবার রাতে স্থানীয় পুলিশ বাহিনীর এক কর্মকর্তা এ কথা জানান।

তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডরেইলের ওপর সজোরে আছড়ে পড়লে জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয় এবং এতে আগুন ধরে যায়। গাড়িটিতে নয় আরোহী ছিলেন। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

এক যাত্রী জ্বলন্ত গাড়িটি থেকে বেরিয়ে আসেন। তিনি এই ঘটনায় আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত জন নারী প্রকৌশলী ও একজন গাড়ির চালক।
গাড়ির আরোহী সকলেই স্থানীয় একটি নির্মাণ কোম্পানির কর্মী।

মায়ানমারের মধ্যাঞ্চলীয় প্রাচীন নগরীর বাগান পরিদর্শন শেষে তারা ফিরে আসছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ