শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

ভ্যানে চড়ে প্রধানমন্ত্রী...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ven_pm

আওয়ার ইসলাম: ভ্যান গ্রাম বাংলার পরিচিত বাহন। চারপাশ খোলামেলা এই ভ্যানে চড়ে প্রকৃতি দেখতে দেখতে পথ চলা বড় আনন্দের। শুক্রবার নিজের গ্রাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঘুরলেন এই ভ্যানে।

প্রধানমন্ত্রী একা নন, কোলে নাতি, পাশে নাতনি। আছেন ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপি। হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নিয়ে বসে আছেন ভ্যানে।

গোপালগঞ্জ সফররত প্রধানমন্ত্রী আজ শুক্রবার পরিবারের এ সদস্যদের নিয়ে ভ্যানে চড়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ শহরে বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি পরিদর্শন করেন। বর্তমানে এটি জেলা আওয়ামী লীগের কার্যালয়। শপথ গ্রহণের পর বঙ্গবন্ধুর পৈত্রিক বাসভবনে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান ৫০-এর দশকে গোপালগঞ্জ শহরের ব্যাংক পাড়ায় বাড়িটি ক্রয় এবং বাসস্থান হিসাবে ব্যবহার করেন।

শেখ হাসিনা একাদশ জাতীয় রোভার মুট উদ্বোধন উপলক্ষে দুই দিনের সফরে গতকাল গোপালগঞ্জ পৌঁছেন। রোভার মুট উদ্বোধনের পর শেখ হাসিনা পৈত্রিক বাড়িতে যান। আজ বিকেলে তিনি ঢাকা ফিরবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ