রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

'খাল কাটা বাহিনী রামপাল নিয়ে আন্দোলন করছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasan-mahmudজিয়াউর রহমানের সঙ্গে খাল খননকারী বাহিনী রামপালের বিরুদ্ধে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদ নামে একটি সংগঠন উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা সরকারের উন্নয়ন এবং সফলতার বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী চক্র, যুদ্ধাপরাধী ও জঙ্গিগোষ্ঠীর মূল মদদদাতা বিএনপি জামায়াতের মিথ্যাচারের প্রতিবাদে এ মানববন্ধনটির আয়োজন করা হয়।

এসময় হাছান মাহমুদ আরও বলেন, যারা রামপালের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের সুর ও বিএনপির সুর একই ধরনের। এর মধ্যদিয়ে প্রমাণ হয়েছে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় তারা।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ