শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

মুগদায় বাদ আসর কলরবের সঙ্গীতানুষ্ঠান, বাদ মাগরিব আম বয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kalarab8আওয়ার ইসলাম: আজ শনিবার জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে বাদ আসর থেকে চলবে সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীরা। হামদ নাম ও ইসলামি সঙ্গীতে ভরিয়ে তুলবে শ্রোতাদের মন।

মাহফিলে বাদ মাগরিব আম বয়ান পেশ করবেন  গুলশাল কেন্দ্রীয় আজাদ মসজিদের খতিব ও যাত্রাবাড়ী মাদরাসার মহা পরিচালক মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

মুগদা ওয়াসারোডে হজরত আবু বকর রা. মসজিদ ও পাগলচাঁন হোটেলের পশ্চিম দিকের মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মান্ডা-মুগদা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা তোফাজ্জুল হোসাইন এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপি।

অনুষ্ঠান উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এছাড়াও মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, জামিয়া ইসলামিয়া আযমিয়া দারুল উলুম বনশ্রী রামপুরার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বায়তুল আমিন জামে মসজিদ মালিবাগের খতিব শায়খুল হাদিস আল্লামা হাম্মাদুল্লাহ রাহমানী, মদিনাবাগ জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহমান এবং চৌধুরীপাড়ার মসজিদ ই নূরের খতিব মাওলানা খুরশেদ আলম কাসেমী।

কলরব শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে গান পরিবেশন করবেন মুহাম্মদ বদরুজ্জামন, আমিনুল ইসলাম মামুন, আবু রায়হান, ইয়াসিন হায়দার, ইলিয়াস হাসান, সাইদুজ্জামান নূর,  ইকবাল মাহমুদ, হোসাইন আদনান, ইলিয়াস আমিন, মাহফুজুল আলম।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ