রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

টাঙ্গাইল-৪ আসনে এমপি হলেন হাসান ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasan_inam_khanটাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং অফিসার তাজুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে, এদিন সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে প্রায় এক লাখ ৯২ হাজার ভোট বেশি পেয়েছেন সোহেল হাজেরী। তিনি পেয়েছেন মোট এক লাখ ৯৩ হাজার ৫৪৭ ভোট।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী ইমরুল কায়েস (আম প্রতীক) পেয়েছেন এক হাজার ৬৯৬ ভোট। এছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী আতাউর রহমান খান টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ১৩২০ ভোট।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ