রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

১ আলেম ও নারীসহ ৫ জনের নাম দিল খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafat_mojlish2আওয়ার ইসলাম: একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার হিসেবে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জনাব আবদুল ওয়াদুদের কাছে ১ জন আলেম ও ১ জন নারীসহ ৫ সদস্যের নাম জমা দিয়েছে খেলাফত মজলিস।

আজ ৩১ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমানের নেতৃত্বে ৩ সদস্যের টিম এ তালিকা জমা দেন।

টিমের অপর সদস্যদ্বয় হলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী এবং কেন্দ্রীয় দফতর ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল।

এ সময় মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জনাব আবদুল ওয়াদুদ এবং উপসচিব মুহাম্মদ অদুদ খেলাফত মজলিস নেতৃবৃন্দকে স্বাগত জানান।

তবে জমা দেয়া ওই ৫ জনের নাম জানা যায়নি।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ