বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


কুয়েতে নিষিদ্ধ পাঁচ মুসলিম দেশের নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kuwait

আওয়ার ইসলাম : মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের পথ ধরে এবার পাঁচ মুসলিম দেশের নাগরিক প্রবেশ নিষেধ করলো কুয়েত।

এক বিবৃতিতে কুয়েত সরকার জানিয়েছে, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, সিরিয়ার নাগরিকদের জন্য ভিসা দেয়া আপাতত বন্ধ থাকবে।

দেশে নাশকতা বৃদ্ধি এবং তা ঠেকাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

সম্প্রতি কুয়েতে বেশ কয়েকবার নাশকতা হয়েছে৷ তাতে মৃত্যু হয়েছে বহু মানুষের৷

পারস্য উপসাগরীয় দেশ কুয়েতে বহু মুসলিম দেশের নাগরিকগণ কর্মরত৷

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

-এআরকে