রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

১৩ সচিবের দফতর বদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sarkar_ourislam24অর্থ সচিবসহ প্রশাসনের ১৩টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে রদবদল করা হয়েছে। এরমধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একাধিক আদেশ জারি করেছে।

অর্থ সচিবের দায়িত্ব পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নবগঠিত সুরক্ষা সেবা বিভাগের দায়িত্ব পেয়েছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদকে একই মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানকে করা হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বোসকে বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সংস্কৃতি সচিব আকতারী মমতাজকে সরকারি কর্মকমিশনের সচিব করা হয়েছে।

অপর এক আদেশে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. আসাদুল ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

সমবায় অধিদফতরের নিবন্ধক মো. মফিজুল ইসলামকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খানকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক শিরীন আখতারকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় একই পদে রাখা হয়েছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ