রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

সাংবাদিক শিমুল হত্যায় মেয়র মিরু গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

miruআওয়ার ইসলাম: সিরাজগঞ্জে সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার ঘটনায় শাহজাদপুরের মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান মিডিয়াকে বলেন, ‘সিরাজগঞ্জ পুলিশের অনুরোধে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) শাখার একটি দল রাজধানীর শ্যামলী থেকে তাকে (মিরুকে) কিছুক্ষণ আগে গ্রেফতার করেছে।’ মিরুকে সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে শিমুল আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে তিনি নিহত হন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ