রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

পাটের সুদিন ফেরাতে জাতীয় দিবস ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Juteআওয়ার ইসলাম : বাংলাদেশের সোনালি আঁশ পাটের সোনালি দিন নেই মোটেও। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, পাটের বিকল্প উদ্ভাবন ও বিরূপ আবহাওয়ার জন্য ঐতিহ্য হারিয়েছে পাট। কিন্তু পাটের ব্যাপারে এখনো আশাবাদী সরকার।
তাই পাটের হারানো সুদিন ফেরাতে জাতীয় পাট দিবস পালনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৬ মার্চ দেশে প্রথমবারের মতো দিবসটি পালন করা হবে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই জাতীয় পাট দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে। দিবসটি উপলক্ষে বিদেশে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনসহ সারাদেশ নানা কর্মসূচির আয়োজন করা হবে।
সারাদেশে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় শহর থেকে পাট চাষীসহ পাটের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এর সাথে অর্ন্তভুক্ত করা হবে। শোভাযাত্রা, ব্যানার, পোস্টারসহ পাট চাষ সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ আয়োজন থাকবে। পাট মিল এলাকাগুলোতে আলোকসজ্জাসহ তোড়ন নির্মাণ করা হবে।
এছাড়া রাজধানীতে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৬ থেকে ৮ মার্চ তিন দিন ব্যাপী পাটজাত পণ্যের মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে রবিবার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ), বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশন (বিজেএসএ), বাংলাদেশ জুট গুডস এক্সপোটার্স এসোসিয়েশন (বিজেজিএ), বাংলাদেশ জুট  মিলস এসোসিয়েশন (বিজেএমএ) এর প্রতিনিধিদের সঙ্গে তাঁদের কার্যালয়ে আলাদা আলাদাভাবে মতবিনিময় করেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ