রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর শিগগির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufti_hannanহরকাতুল জেহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানের মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছানো হয়েছে। সোমবার রাতে কাশিমপুর কারাগারে পরোয়ানা পৌঁছায় বলে জানা যায়।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, মৃত্যু পরোয়ানা ইতিমধ্যে তাকে পড়ে শোনানো হয়েছে। কারাবিধি অনুযায়ী তিনি দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা জানতে চাওয়া হয়েছে। তিনি প্রাণভিক্ষার আবেদন না করলে কারাবিধি অনুযায়ী তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।

বোমা ও গ্রেনেড হামলার ঘটনায় মুফতি হান্নানের বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি ও দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। এ মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন করেন হাইকোর্ট।

এছাড়া ২০০১ সালে রমনায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় হান্নানসহ হুজির আট জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) হাইকোর্টে শুনানি হয়েছে। এর আগে ২০০৫ সালের ১ অক্টোবর রাজধানীর বাড্ডার বাসা থেকে গ্রেফতার করা হয় মুফতি হান্নানকে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ