রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

সরকার ফায়দা হাসিলের জন্য জঙ্গি লালন করছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন সরকার নিজের স্বার্থ হাসিলের জন্য জঙ্গিবাদকে আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে। গতকাল সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফাইটিং মিলিট্যানসি ইন কোয়েস্ট অব পিস শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, সরকার জঙ্গিবাদ থেকে ফায়দা নিতে চায়। তাই সরকারই জঙ্গিবাদকে প্রশ্রয় ও লালন করছে। যেখানে গণতন্ত্র থাকবে না, সেখানে টেররিজম, উগ্রবাদ, জঙ্গিবাদের জন্ম হবে এবং সেটা আরও বিকশিত হবে। এটিই আসল কথা।

তিনি জঙ্গিদের বিচারের আওতায় না আনার সমালোচনা করে বলেন, ‘যাদের জঙ্গি হিসেবে ধরা হলো, তাদের কেউ বেঁচে নেই। প্রত্যেককে গুলি করে হত্যা করা হয়েছে। সরকার যদি জঙ্গিবাদ নির্মূল করতে আন্তরিক হন, তাহলে এগুলোর সুষ্ঠু তদন্ত এবং যারা দায়ী তাদের খুঁজে বের করেন।

অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, খন্দকার মাহবুব হোসেন, সাংবাদিক শওকত মাহমুদ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ