রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

শিক্ষার্থীদের মানবিকতা ও মূল্যবোধ শিক্ষা দিন: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

A hamidআওয়ার ইসলাম : রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষাকে মুনাফা তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার না করে জাতির উন্নয়ন ও অগ্রগতির অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার বিকেলে রাজধানীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১৬তম সমাবর্তনে ভাষণের শুরুতে তিনি মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সকল শহীদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
ইউনিভার্সিটির আচার্য আবদুল হামিদ প্রতিটি ইউনিভার্সিটিতে বিশ্বমান ও গুণগত শিক্ষা নিশ্চিত করে দেশপ্রেমিক ও শিক্ষিত মানব সম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শুধু সার্টিফিকেটমুখী শিক্ষা নয়, সৃজনশীল ও আলোকিত মানুষ তৈরির জন্য উচ্চ শিক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই মান নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নতুন স্নাতকদের অভিনন্দন জানিয়ে পেশাগত কর্মকাণ্ডের মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
তিনি নতুন স্নাতকদের এ দেশ এবং এ দেশের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, পরিবার, সমাজ এবং দেশ এই অবস্থানে তাদের পৌঁছাতে বিশাল অবদান রেখেছে। ছাত্র-ছাত্রীরা তাদের স্ব স্ব সম্ভাবনাকে কাজে লাগিয়ে সততার, দক্ষতার ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি হামিদ বলেন, শ্রেণীকক্ষে ছাত্র-ছাত্রীদের সিলেবাস অনুযায়ী শুধুমাত্র শিক্ষাদানই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব নয়, তাদের মানবিকতার প্রশিক্ষণ, সহিষ্ণুতা, সামাজিক দায়িত্ববোধ এবং মূল্যবোধও শিক্ষা দিতে হবে।
রাষ্ট্রপতি সাম্প্রতিককালে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থানে উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি মানব সভ্যতার প্রতি একটি বড় হুমকি।
সূত্র : বাসস
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ