শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জাকির নায়েকের লেকচারে ভারতীয় শিক্ষার্থীর ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_26404" align="alignleft" width="442"]journalism_cors5 বিস্তারিত জানতে ক্লিক করুন[/caption]

মালয়েশিয়ায় এক পিএইচডি শিক্ষার্থী জাকির নায়েকের বক্তৃতা শুনেই ইসলাম গ্রহণ করেছেন। ভারতীয় ওই শিক্ষার্থী হিন্দু ধর্মের অনুসারী ছিলেন।

ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসে (ইউনিম্যাপ) জাকির নায়েক বক্তৃতা দিচ্ছিলেন। সে সময় জাকির নায়েকের বক্তৃতায় সন্তুষ্ট হয়ে নিজের ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন আর এ শিভালিলা নামের এক শিক্ষার্থী।

গণমাধ্যমের কাছে ওই শিক্ষার্থী জানিয়েছেন, তিনি ইসলামি বই পড়ে এবং বিভিন্ন ভিডিও দেখে ইসলাম ধর্মের ওপর গবেষণা করছেন।

তিনি বলেন, ‘আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জাকির নায়েক যা বলেছেন তাতে আমি সত্যিই অভিভূত এবং সন্তুষ্ট। আমাকে মুসলিম হওয়ার জন্য কেউ বাধ্য করেনি। আমি নিজের ইচ্ছাতেই মুসলমান হয়েছি।’

শুক্রবার জাকির নায়েকের ওই অনুষ্ঠানে প্রায় ১ হাজার মানুষ উপস্থিত ছিলেন। তারা সবাই এই ঘটনার স্বাক্ষী হয়েছেন।

আরআর