বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

মালয়েশিয়ায় বাংলাদেশিদের কল্যাণে কাজ করছে মোবাইল টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Malysiaআওয়ার ইসলাম : দ্রুত মেশিন রিডাবল পাসপোর্ট (এআরপি) পৌঁছে দিতে মালয়েশিয়ার সমুদ্র বন্দর মালাক্কায় চলছে দুই দিনব্যাপী মোবাইল ক্যাম্প। ফিঙ্গার প্রিন্ট ও পাসপোর্ট বিতরণ উপলক্ষ্যেই কার্যক্রম। শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম ফিঙ্গার প্রিন্ট ও পাসপোর্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি জানান, প্রবাসীদের সেবা প্রদানে দূতাবাসের এ মোবাইল টিম নিরন্তর কাজ করছে। মালয়েশিয়ার প্রত্যেকটি প্রদেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি শ্রমিকদের হাতে ডিজিটাল পাসপোর্ট পৌঁছে দিতেই এ প্রচেষ্টা।

মালাক্কায় কর্মরত শ্রমিক ও কমিউনিটি নেতাদের বিভিন্ন প্রশ্নের উওরে রাষ্ট্রদূত বলেন, বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ কূটনৈতিক দক্ষতার ফলশ্রুতিতে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের উম্মেষ ঘটেছে।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় তিন লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী সেদেশেই কাজের সুযোগ পাবে। তা না হলে বাংলাদেশি কর্মীদের দেশে ফিরে আসতে হতো। তিনি অবৈধ শ্রমিকদের উদ্দেশে বলেন, সুযোগ বারবার আসেনা। এ সুযোগ হাত ছাড়া না করে দ্রুত বৈধ হওয়ার আহবান জানান তিনি।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ