মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ইসলামি ঐক্যজোটের নির্বাচন প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami_dol_ec

ঘনিয়ে আসছে একাদশ জাতীয় নির্বাচন। প্রস্তুতি শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোতে। প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে আওয়ামী লীগের ইশতিহার। খালেদা জিয়া দলকে নির্দেশ দিয়েছেন প্রচার, প্রচারণা ও গণসংযোগ বৃদ্ধির মাধ্যমে নির্বাচনের জন্য প্রস্তুত হতে। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কী ভাবছে ইসলামি দলগুলো? তাদের প্রস্তুতি ও পরিকল্পনা কী? এ নিয়েই আওয়ার ইসলাম-এর ধারাবাহিক আয়োজন  ‘ ইসলামি দলের নির্বাচন প্রস্তুতি’।

ইসলামী ঐক্যজোট : ২২ ডিসেম্বর ১৯৯০। স্বৈরচারি শাসক এরশাদের পতনের পর ইসলামি দলগুলোর অভিন্ন রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে গঠিত ইসলামী ঐক্যজোট। প্রতিষ্ঠাকালে অংশিদার ছিলো ৬টি ইসলামি দল। কয়েক বার ভাঙ্গনের মুখে পড়ে জোটটি এখন পরিণত হয়েছে একটি রাজনৈতিক দলে। শরিকদের অনেকেই এখন খুঁজে নিয়েছে ভিন্ন রাজনৈতিক প্লাটফর্ম। ২০০৮ সালে একটি রাজনৈতিক দল হিসেবেই নির্বাচন কমিশনের কাছে নিবন্ধিত হয় এটি।

গঠনের পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচন ছাড়া ১৯৯৬, ২০০১ ও ২০০৫ সাল পযন্ত প্রতিটি নির্বাচনের পূর্বে ভাঙ্গনের মুখে পড়ে দলটি। বাংলাদেশের ইসলামি রাজনীতির ইতিহাসে জাতীয় নির্বাচনে যে সামান্য সাফল্য রয়েছে, তার পুরোটাই বলতে গেলে ইসলামী ঐক্যজোটের প্রাপ্য। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে দলটি জাতীয় সংসদের ১টি এবং ২০০১ সালের জাতীয় ও পরবর্তী উপনির্বাচনে মোট ৪টি আসন লাভ করে। এছাড়া দেশের কওমি মাদরাসাগুলোতে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

২০১৬ সালে বিএনপির সঙ্গত্যাগের প্রশ্নে দেখা দেয় সর্বশেষ বিরোধের পর তবে ইসলামী ঐক্যজোট বর্তমান দলীয় স্থিতিশীলতা বজায় রেখে সফলভাবে অংশ গ্রহণ করতে চায় আগামী জাতীয় নির্বাচনে। জাতীয় নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে খোঁজ নিতে দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহর সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করেছেন আতাউর রহমান খসরু।

প্রথমেই কথা হয় নব গঠিত নির্বাচন কমিশন নিয়ে। প্রধান নির্বাচন কমিশনের ব্যাপারে দলীয় সম্পৃক্ততার অভিযোগ থাকলেও এ কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে ইসলামী ঐক্যজোট। এ ব্যাপারে দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘আমরা প্রথমত মনে করি, একটি নিরপেক্ষ, সবার অংশগ্রহণে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার জন্য তাদের মেধা, সাহস এবং মেরুদণ্ড সোজা রেখে কা