রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

রাতের খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন রূপা হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Rupa haqueআওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি রূপা হক।
আজ সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) ড. রূপা হকের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাতের কথা রয়েছে। রাত ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।
ব্রিটিশ মেম্বার অব পার্লামেন্ট ড. রূপা হক ছাড়াও দুইজন এমপি বৈঠকে উপস্থিত থাকবেন। বাকি সাতজন যুক্তরাজ্য ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।
বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক ২০১৫ সালে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে লন্ডনের অন্যতম আলোচিত ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ২২ হাজার দুই ভোট পেয়ে বিজয়ী হন।
রাজনীতির পাশাপাশি রূপা হক কিংস্টন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ