বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

৫৬ বছর পর হচ্ছে পূর্ণাঙ্গ বেসরকারি বিমান চলাচল আইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Besorkarki bimanআওয়ার ইসলাম : প্রায় ৫৬ বছর পর বেসামরিক বিমান চলাচল আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এতদিন একটি অধ্যাদেশ দিয়ে বিমান পরিচালিত হতো। ১৯৬০ সালে জারি করা হয়েছিলো ‘দ্য সিভিল এভিয়েশন অর্ডিন্যান্স’। সেই অধ্যাদেশেরই আধুনিকায়ন করে প্রণয়ন করা হয়েছে নতুন বেসামরিক বিমান চলাচল আইন।
মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের বলেন, '১৯৬০ সালের ‘দ্য সিভিল এভিয়েশন অর্ডিন্যান্স’ হালনাগাদ করে এই খসড়া তৈরি হয়েছে। বিভিন্ন অপরাধে সাজাও বাড়ানো হয়েছে এ খসড়ায়।'
গত বছরের ২৯ ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।
বিমান পরিচালনায় বাধা দিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেললে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ কোটি টাকা জরিমানার বিধান রেখে 'বেসামরিক বিমান চলাচল আইন' ২০১৭ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

খসড়া আইনে, সুরক্ষা ও নিরাপত্তার কারণ ছাড়া কোনো ব্যক্তি বিমান নিয়ে অবৈধভাবে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলে সর্বোচ্চ ৭ বছর সশ্রম কারাদণ্ডের সঙ্গে ৫০ লাখ টাকা জরিমানা গুণতে হবে বলে বলা হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়া আইনটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ