রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

ফিলিস্তিনিদের বিপক্ষে কঠোর নীতি থেকে সরে এলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump_netaniahuআওয়ার ইসলাম: ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে ‘দুই রাষ্ট্রভিত্তিক’ কয়েক দশকের নীতি থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন ফিলিস্তিনের বিপক্ষে যে কঠোর মনোভাব প্রকাশ করছিলেন সেটা থেকেও নমনীয় দেখা গেল তাকে।

বুধবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দু’পক্ষকে ছাড়ের মানসিকতা নিয়ে আলোচনায় আসারও তাগিদ দেন ট্রাম্প।

তবে বুধবারের এই সংবাদ সম্মেলনে ট্রাম্প বা নেতানিয়াহুর কেউই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কিছু বলেননি।

সম্মেলনে ট্রাম্প বলেন, সুতরাং আমি দুটি রাষ্ট্র এবং সেই সঙ্গে একটি রাষ্ট্র নিয়ে ভাবছি। আমি সেটিকেই সমর্থন দেব যা দুই পক্ষই চায়।

তিনি আরও বলেন, আমি যেকোনো একটির সঙ্গে থাকতে পারি। সত্যি বলতে কি, যদি বিবি (নেতানিয়াহু) এবং ফিলিস্তিনিরা সমর্থন করে, তাহলে আমি সেই অভিন্ন মতের পক্ষে আনন্দ চিত্তে থাকব।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ