বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

আজ শুরু হলো বেসরকারি প্রাক হজ্জ নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hajj_dhormoআওয়ার ইসলাম : আজ রবিবার থেকে শুরু হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রাক নিবন্ধন। লাইসেন্সপ্রাপ্ত মোট ৯শ ৬৪টি হজ এজেন্সির মাধ্যমে চলতি বছরের প্রাক নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে।
আগামী ৩০ মার্চ পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করবেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন হজ পালন করবেন।
এদিকে শনিবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) বেগম হাসিনা শিরীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিবদ্ধ হজ এজেন্সিগুলো আগামী তিনদিনের মধ্যে আগের প্রাক নিবন্ধনসহ ১৫০ জনের প্রাক নিবন্ধন করতে পারবেন। তাদের ডাটা এন্ট্রির পর ভাউচারের মাধ্যমে একত্রে ১৫০ জনের টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাবে।
এ বছর প্যাকেজ মূল্য সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে (কোরবানি ব্যতীত) ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা বলে জানা গেছে। প্যাকেজের মূল্য প্রতি মার্কিন ডলার ৮০ টাকা ৫০ পয়সা এবং সৌদি রিয়াল ২১ টাকা ৫০ পয়সা হারে ধরা হয়েছে। কোরবানির জন্যে যাত্রীকে সঙ্গে আরো ১০ হাজার ৭৫০ টাকা নিতে হবে। এই প্যাকেজে মক্কায় বাড়ির দূরত্ব হবে ২ কিলোমিটারের মধ্যে এবং মদিনা মনওয়ার বাড়ির দূরত্ব হবে ১ হাজার মিটার।
সৌদি সরকারের নিয়মানুযায়ী হারাম শরীফ থেকে ২ কিলোমিটারের বেশি দূরত্বে বাড়ি হলে অবশ্যই গাড়ির ব্যবস্থা রাখতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ