রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

পদ্মসেতু নিয়ে আমাদের বক্তব্য ছিলো রাজনৈতিক: ব্যারিস্টার মওদুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

moududআওয়ার ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে সে সময় আমরা যে বক্তব্য দিয়েছি তা রাজনৈতিক বক্তব্য। কানাডার আদালতে প্রমাণ হয়েছে পদ্মা সেতুতে দুর্নীতি হয় নি। পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা করতে পারবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী।
শনিবার রাতে একটি বেসরকারি টিভি অনুষ্ঠানের আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে পাঠানো হচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের কোনো মিছিল মিটিং করতে দেয়া হচ্ছে না। এ সময় বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করা হলে বিএনপির সমর্থন আরো বেড়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র এক জিনিস আর সুশাসন আরেক জিনিস। আমাদের দেশে ৪০ বছরেও কোনো গণতন্ত্রের চর্চা করা হয়নি। এমন কী আমরাও গণতন্ত্রের চর্চা করিনি। সাধারণ মানুষ কোনো সরকারকে মনে রাখে না মনে রাখে তার ইতিহাস। ক্ষমতায় থাকার সময় সে তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে গেল।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ