বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

খালেদা-বার্নিকাট বৈঠক সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।

আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টা চলে এ বৈঠক। এতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান।

বৈঠক শেষে আলোচ্য বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তবে বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকেও কোনো ব্রিফিং করা হয়নি।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বোঝাটা আমার দায়িত্ব। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছি। আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি। আমি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলব।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ