বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিডিও কনফারেন্সে জবানবন্দি দেবেন জাকির নায়েকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zakirআওয়ার ইসলাম: মানি লন্ডারিংয়ের মামলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জবানবন্দি দেবেন বলে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানিয়ছেন পিসি টিভি’র আলোচক জাকির নায়েক।

সশরীরে ভারতে এলে তাকে বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে, এ কারণে ভারতে আসা তার জন্য প্রায় অসম্ভব বলেই তিনি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাকির নায়েক ভারতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) প্রতিষ্ঠা করেছিলেনন। গত বছরের নভেম্বর মাসে ভারতের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং এর জন্য কোনও ধরনের বিদেশি অনুদান গ্রহণও নিষিদ্ধ ঘোষণা করা হয়।

গত সপ্তাহে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জাকির নায়েকের সহযোগী আমির গাজদারকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি আইআরএফের বিরুদ্ধে আনীত মানি লন্ডারিংয়ের মামলার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেননি। আইআরএফের বিরুদ্ধে অভিযোগ, মানি লন্ডারিং ছাড়াও তারা তাদের অনুদানের অর্থ পিস টিভিকে দিয়ে থাকে। এই টিভি চ্যানেলটি জাকির নায়েকের বক্তৃতা প্রচার করে থাকে এবং এসব বক্তৃতায় বিভিন্ন ধর্মের মধ্যে বৈরিতা ও ঘৃণা উসকে দেওয়া হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ