বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

হাফেজ্জি হুজুরের নাম মুছে ফেলার নির্দেশ দক্ষিণ সিটি করপোরেশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hafejji

আওয়ার ইসলাম : হাফেজ্জি হুজুর ও মুফতি আমিমুল ইহসান রহ. এর নামে সড়কের নামকরণ বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। সে মোতাবেক সড়ক দুটির সকল স্থাপনপনা থেকে নাম দুটি মুছে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে।

আজ বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠায় একটি বিজ্ঞপ্তি দিয়ে এ নির্দেশনা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য হাইকোর্টের ৫৫৩১/২০২১ নং রীট পিটিশনের আদেশের সাথে সংযুক্ত তা তালিকার ১৪নং ক্রমিকে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী সড়ক দুটির নামকরণ বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

উল্লেখ্য, হজরত মোহাম্মাদুল্লাহ হাফেজ্জি হুজুর বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দীন ও আধ্যাত্মিক রাহবার ছিলেন। মুফতি আমিমুল ইহসান রহ. ছিলেন ঢাকা আলিয়ার প্রখ্যাত মুহাদ্দিস ও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের প্রথম খতিব।  তিনি বিভিন্ন বিষয়ে গ্রন্থ রচনা করে দেশ বিদেশের উলামায়ে কেরামের নিকট ব্যাপক সমাদৃত হন।

-এআরকে

rokon_book2


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ