বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

গতবারের মতো এবারের বইমেলা সেভাবে জমেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sahadat_toyab

শাহাদাৎ তৈয়ব। জন্ম ১৯৮৪-এর পহেলা জানুয়ারি। কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কবিতা প্রবন্ধ ও অনুবাদকর্ম ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সংকলনগ্রন্থ, পত্রিকা ও সাময়িকীতে।

সাহিত্য, ধর্ম দর্শন ও রাজনীতি তার আগ্রহের কেন্দ্রবিন্দু। সংবাদ মাধ্যমে কাজ করছেন বেশ অনেকদিন। তার সাক্ষাৎকারটি নিয়েছেন আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি বশির ইবনে জাফর।

কেমন আছেন?

ভালো।

এবারের বইমেলায় আপনার কী বই এসেছে?

‘কোথাও কোনো শূন্যতা নেই’ নামে একটি কবিতার বই এসেছে। প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী।

গতবারের বইমেলা আর এবারের বইমেলা- কোনো পরিবর্তন কী লক্ষ্য করেছেন?

গতবারের বইমেলা যেমন জমে উঠেছিল এবারের মেলা সেভাবে জমেনি। সাধারণভাবে শুক্রবার, শনিবার বেশ ভিড় থাকে। কিন্তু অন্যান্য দিনের অবস্থা ভালো না।sahadat2

এই ব্যবস্থাপনায় আপনি সন্তুষ্ট?

ব্যবস্থাপনা মনে হয় আগের চেয়ে ভালো। আগের চেয়ে গুছানো হয়েছে। কিন্তু লেখকবান্ধব ও ক্রেতা আকর্ষক করে তোলার মতো পরিবেশ এখনো পুরাপুরি গড়ে ওঠেনি।

লেখালেখিতে কীভাবে আসলেন?

ছাত্র জীবনে দেয়ালিকায় লেখা প্রকাশের মধ্য দিয়ে লেখালিখির শুরু।

এ পর্যন্ত আপনার কতোটি বই প্রকাশিত হয়েছে?

দুটি বই বের হয়েছে। একটি আরবি থেকে অনূদিত কবিতার বই আদোনিসের নির্বাচিত কবিতা। অন্যটি নিজের কবিতার বই ধ্বংস বিস্তৃতি আয়না ও নুনের ইতিহাস।

লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কী?

পরিকল্পনা করে লেখালিখি করতে পারি না। একটি গবেষণার কাজ করছি সেটি শেষ করতে চাই। এছাড়া বিশ্ব সাহিত্য নিয়ে আরো পড়তে চাই।

পাঠকদের উদ্দেশ্যে কিছু বলার আছে?

সবার জন্য শুভ কামনা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ