রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিশ্বজুড়ে ইসলামের পক্ষে দৃঢ় অবস্থান বাড়াবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi_king_in_malyasiaবিশ্বজুড়ে ইসলামের পক্ষে দৃঢ় অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

স্থানীয় সময় সোমবার প্রথম প্রহরে মালয়েশিয়ার রাজা আয়োজিত এক নৈশভোজে দেয়া বক্তৃতায় এ কথা বলেন সৌদি বাদশাহ।

তিনি বলেন, আমরা নিশ্চয়তার সঙ্গে বলছি যে মুসলিম ইস্যুতে ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশগুলোর যেকোনো উদ্যোগে সাহায্য-সহযোগিতা করতে সৌদি আরব তার সব শক্তি নিয়ে পাশে দাঁড়াবে।

রোববার থেকে মালয়েশিয়া সফর করছেন বাদশাহ সালমান। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই প্রথম কোনো সৌদি বাদশাহর মালয়েশিয়া সফর।

মাসব্যাপী এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া সফর করছেন তিনি। এরপরই ইন্দোনেশিয়া, ব্রুনাই, জাপান, চীন, মালদ্বীপ এবং জর্দান সফরে যাওয়ার কথা রয়েছে তার।

সফরকালে এই দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে সৌদি বাদশাহ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক-আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ