মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

কানাডায় মার্চকে ‘বাংলাদেশি হেরিটেজ মাস’ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Canadaআওয়ার ইসলাম : কানাডার অন্টারিও প্রাদেশিক পার্লামেন্ট মার্চ মাসকে 'বাংলাদেশ হেরিটেজ মাস' হিসেবে ঘোষণা করেছে। এ মর্মে  'বাংলাদেশ হেরিটেজ মানথ অ্যাক্ট-২০১৬' পাশ করেছে কানাডার অন্টারিও প্রদেশের লেজিসলেটিভ অ্যাসেম্বলি।
টরেন্টোর স্কারবোরো সাউথওয়েস্টের এমপিপি লরেঞ্জো বেরারডিনেটি গত বছর ডিসেম্বরে এই প্রস্তাব উত্থাপন করেন। তখন এমপিপি এবং পরিবেশ মন্ত্রী গ্লেন মুরে অন্টারিওতে বাংলাদেশি এবং বাংলাদেশ কমিউনিটির ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। বিচেস ইস্ট ইয়র্ক এলাকার এমপিপি আর্থার পটস প্রস্তাবের সমর্থন করেন। ফলে প্রস্তাবটি এসেম্বলিতে গ্রহণের অনুমোদন পায়।
এই বিলটি পাশের মধ্য দিয়ে অন্টারিওতে বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ এবং অপরিমেয় ভূমিকা ও অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হল যা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।
কানাডার বৃহত্তম প্রদেশের একটি পার্লামেন্টে এই গৌরবোজ্জ্বল এবং স্মরণীয় ঘোষণার পেছনে ঐতিহাসিক অবদান রয়েছে বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস (বিসিসএস) এবং তার পরিচালক ড. মাহবুব রেজার।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ