রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

৭ এপ্রিল প্রধানমন্ত্রীর ভারত সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina 1 1আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ এপ্রিল চারদিনের সরকারি সফরে নয়াদিল্লি যাবেন। তাঁর এই সফরের কর্মসূচি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে নয়াদিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিস্থ রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত্ করবেন। তিনি ১০ এপ্রিল দেশে ফিরবেন। খবর ইত্তেফাকের।
গত সপ্তাহে ঢাকায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে তাঁর সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে। এই সফরে প্রধানত পারস্পরিক স্বার্থ এবং ধাপে ধাপে উন্নয়ন উদ্যোগের পাশাপাশি যোগাযোগ সংযুক্তির বিষয়টিও গুরুত্ব পাবে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ