রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

‘অশ্লীল চিত্র’ দেখিয়ে ক্লাস, ঢাবি শিক্ষক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhabi‘অশ্লীল চিত্রের’ মাধ্যমে ক্লাস নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের এক শিক্ষক সাময়িক বরখাস্ত হয়েছেন।

বরখাস্ত অধ্যাপক ড. মো. রিয়াজুল হকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।

সোমবার সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

সিন্ডিকেটের একাধিক সদস্য জানান, এই অধ্যাপকের বিরুদ্ধে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ছাত্র-ছাত্রীরা ক্লাসের মধ্যে ‘অশ্লীল চিত্র’ দেখানোর অভিযোগ করেছিলেন।

এই বিষয়ে অধ্যাপক রিয়াজুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে কী ধরনের অশ্লীলতার প্রদর্শনের  অভিযোগ এসেছে, তাও নিশ্চিত হওয়া যায়নি।

অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমদকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ