রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

মসজিদুল আকসাকে ইহুদি ঐতিহ্যের অংশ ঘোষণা, আরবলিগের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mosjidul aqsa

আওয়ার ইসলাম : মসজিদুল আকসা ও জেরুজালেমের ইহুদিকরণে আরবলীগ ইসরাইলের শাসক গোষ্ঠি ও উচ্চ আদালতের তীব্র সমালোচনা করেছে। গত বুধবার আরবলীগের উচ্চতর এক বৈঠকে এ সমালোচনা করা হয়।

ইসরাইলের সরকার নিয়ন্ত্রিত ম্যাজেস্ট্রেট কোর্ট তাদের এক রায়ে বলেছে, ‘জেরুজালেম ও আল আকসা মসজিদ ইহুদি ঐতিহ্যের অংশ। সুতরাং এর উপর ইহুদি সার্বভৌমত্বই প্রতিষ্ঠিত থাকবে।

আরবলীগের পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান করা হয় যে, তারা আদালতের রায় বাতিলের উদ্যোগ নেন এবং সেখানে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার রক্ষায় এগিয়ে আসেন।

আরবলীগের পক্ষ থেকে আরও আহবান জানানো হয়, বিশ্ব যেনো ইসরাইলকে জেরুজালেমসহ ফিলিস্তিন অঞ্চল ও সম্পদসমূহ ইহুদিকরণ থেকে বিরত রাখতে চাপ সৃষ্টি করে।

সূত্র : মিডলইস্ট মনিটর

-এআরকে

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ