বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ব্রিটিশ কাউন্সিলে মুক্তিযুদ্ধের দুর্লভ চিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1971_mukti১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ নিয়ে মাসব্যাপী দুর্লভ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। চিত্রগুলোতে ১৯৭১ সালে লন্ডন প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার উঠে আসবে। উন্মুক্ত প্রদর্শনীটি চলবে মার্চ মাসের প্রতি শুক্রবার।

৩ মার্চ বিকেল ৪টায় রাজধানীর ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের হলরুমে আয়োজিত মাসব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনের উপ-হাই-কমিশনার ডেভিড অ্যাশলে।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে স্বাধীনতা যুদ্ধের সময় লন্ডন প্রবাসীরা যেসব ভূমিকা পালন করেছে, এই আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা এবং ভবিষ্যত প্রজন্ম জানতে পারবে। ১৯৯৬ সালে যখন শেখ হাসিনা সরকার গঠন করে তখন লন্ডনে বসবাসরত বাঙালিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করা হয়েছে। মাঝখানে কিছু দিন গ্যাপ ছিল। পরবর্তীতে সেই সম্পর্ক আবার চালু হয়। বৃদ্ধি পায় পারস্পারিক যোগাযোগ। বাণিজ্য ও সংস্কৃতিতে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটে। ফলে এ ধরনের একটি প্রদর্শনীর আয়োজন করা সহজ হয়। বর্তমানে লন্ডনে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনার নাতনী টিউলিপ।

 

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ