বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

মহিলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়া সম্পাদক মাহমুদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mohila_ligমহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সদ্য সাবেক সহ-সভাপতি শাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদা বেগম কৃক। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুইজনের নাম ঘোষণা করেন।

সম্মেলনে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শাহিদা তারেক দীপ্তি, সাধারণ সম্পাদক শবনম শীলা এবং ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক নার্গিস রহমান।

এর আগে একজন কাউন্সিলর শাফিয়া খাতুনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন ও একজন কাউন্সিলর সমর্থন করেন। এ ছাড়া সভাপতি পদে সদ্য সাবেক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খানের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। সাধারণ সম্পাদক হিসেবে শিরীন রোকসানা লিপির নামও প্রস্তাবিত ও সমর্থিত হয়।

শাফিয়া খাতুনের নাম প্রস্তাব করেন বগুড়া জেলা মহিলা মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন ও সমর্থন করেন পাবনা জেলা মহিলা লীগের সভাপতি নাদিয়া ইয়াসমিন জলি। অপর প্রার্থী পিনু খানের নাম প্রস্তাব করেন খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনে আরা চম্পা।

সাধারণ সম্পাদক পদে মাহমুদা বেগম কৃকের নাম প্রস্তাব করেন বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফা খানম ও প্রস্তাব করেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা।

শিরিন রুখসানার নাম প্রস্তাব করেন কুষ্টিয়া জেলা মহিলা লীগের সভাপতি জেবুন্নেছা সবুজ ও সমর্থন করেন নাটোর জেলা মহিলা লীগের সভাপতি রত্না আহমেদ।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ