রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

জঙ্গি দমনে আমেরিকার চেয়ে বাংলাদেশ এগিয়ে: ড. হাছান মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasan-mahmudআওয়ার ইসলাম : ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো। তাই আমাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে বলবো, আমাদের বিষয় নিয়ে বিশ্লেষণ করার আগে নিজেদের বিষয়ে দয়া করে আগে বিশ্লেষণ করুন।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশিত এক প্রতিবেদনের সমালোচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এসব কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তিনি বলেন, জঙ্গি দমনেও ইউরোপ আমেরিকার দেশগুলোর চেয়ে বাংলাদেশ সফল। মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ শ মানুষ প্রতিবছর নিরাপত্তা বাহিনীর হাতে মারা যায় এবং সেখানে চলতি বছরে ৬০০শ মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে মারা গেছে।
গুয়ান্তানামো বে বন্দি শিবিরে আপনাদের নির্যাতনের কথা সারা বিশ্ব জানে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নিরাপত্তা বাহিনীর হাতে নিহতদের মধ্যে বেশিরভাগই ধর্মীয় সংখ্যালঘুসহ কৃষ্ণাঙ্গরা নিহত হয়। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সেখানে বেশি। আমাদের দেশে এরকম কোনো ঘটনার দৃষ্টান্ত নেই।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বডুয়া, উপ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ