রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

হঠাৎ ঝড়; ওবায়দুল কাদেরের হেলিকপ্টার জরুরি অবতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaidul-kaderআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টার ঝড়ের কবলে পড়েছিল। সে কারণে জরুরিভিত্তিতে অবতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় দেশিগ্রাম ইউনিয়নের খিরসিন আদিবাসী পল্লী এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

সেতুমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে তাঁরা নওগাঁ যাচ্ছিলেন।

খালিদ মাহমুদ এনটিভি অনলাইনকে বিষয়টি সম্পর্কে বলেন, ঝড়, মেঘের কারণে আবহাওয়া অনুকূলে ছিল না। এর মধ্যে দিক নির্ণয় করতে না পারায় পাইলট হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হন। ৪০ মিনিট পর আবহাওয়া অনুকূলে এলে হেলিকপ্টারটি নওগাঁর উদ্দেশে রওনা হয়।

পরে বেলা ১১টা ২২ মিনিটে আওয়ামী লীগ নেতাদের হেলিকপ্টার নওগাঁয় অবতরণ করে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ