মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

দেশে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের শাসনকালে দেশে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এই দু:সময়ে নারী ও শিশুরা অতি মাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর সুখ-সমৃদ্ধি কামনা করে তিনি বলেন,  আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব অনস্বীকার্য। অর্ধেকেরও বেশী নারী অধ্যুষিত বাংলাদেশের নারীরা সবসময়ই অবহেলিত থেকেছে।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী যা কিছু সৃষ্টি চিরকল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর এই ঐতিহাসিক বাণীটি’র যথার্থতা অনুধাবণ করে আমাদের দেশের নারীদের কল্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসনীয় উদ্যোগের ফলেই নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছেন।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নে যথাযথ উদ্যোগের কারনেই নারীরা নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে নারীরা দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি।

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে তিনি নারী সমাজের প্রতি গুরুত্বারোপসহ তাদের সার্বিক উন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান।

আরএফ