শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

কামরুল আরেফিনের লিমেরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamrul2 copy

০১
রণ হুঙ্কার আসছে ভেসে, বাজছে ভীষণ ডঙ্কা
কখন জানি কী হয়ে যায়, করছে বিরাজ শঙ্কা
শত্রুরাও সব ভুলেছে
পক্ষপাতের রব তুলেছে
দাঈ এবং মুজাহিদের দেখবো তেজ ও লঙ্কা।

০২
আমগো চুলোয় আগ না জ্বলুক আমরা আছি খুশতো
প্রতিবেশীর হকের উপর আছে নজর হুশতো
পান না করে পিলাই
পাইপলাইনে গ্যাস বিলাই
তারা আমগো মামুর বেটা, আর পরাণের দুস্ত।

০৩
রমিজ মিয়া ভোটে হলেন নির্বাচিত চেয়ারম্যান
জনতাকে বলেন হেসে আমি দেশের কেয়ারম্যান
আমজনতা ভাবে
উন্নয়ন বেশ পাবে
দেশ-জনতা বুঝলো শেষে রমিজও ঠিক নে'য়ার ম্যান।

০৪

সদ্বালাপী বস যে আমার নামে সুজন দীপ্ত
বসের উপর বউ হয়েছে ভীষণ রকম ক্ষীপ্ত
মিষ্টি মিষ্টি বললেও
টেইককেয়ার করলেও
শুনতে পেলো অফিসে বস পরকীয়ায় লিপ্ত।

 

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ