রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চলছে ‘মদিনা প্রদর্শনী’!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Madina 2

আওয়ার ইসলাম : মদিনার ঐতিহ্যবাহী কোবা মসজিদ প্রাঙ্গণে চলছে মদিনা প্রদর্শনী। এ প্রদর্শনীর মাধ্যমে মদিনা শহরের ইতিহাস ও ঐতিহ্যসমূহ তুলে ধরা হয়েছে।

মদিনাকে ইসলামি বিশ্বের পর্যটন রাজধানী ২০১৭ এর মর্যাদা লাভ উপলক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর নাম দেয়া হয়েছে ‘মদিনা মা’জার অব ফেইথ’ (মদিনা বিশ্বাসের আবাস)।

Madina 1

প্রদর্শনী পরিচালক মানসুর মুহাম্মদ আল গিফারি বলেন, প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী ও হাজি প্রদর্শনীতে উপস্থিত হচ্ছেন। কখনো কখনো দর্শনার্থীর সংখ্যা এক হাজারেরও বেশি থাকে। প্রদর্শনী চলে সকাল থেকে রাত পর্যন্ত।

মানসুর গিফারি বলেন, ‘প্রদর্শনীর মাধ্যমে মদিনা শহরের ঐতিহ্য ও ইসলামের ইতিহাসে তার অনন্য অবদানের কথা তুলে ধরা হয়েছে। বিশেষত মুহাম্মদ সা. এর মাদানি জীবনের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’

Madina 3

তিনি আরও বলেন, ‘প্রদর্শনীকে ১৫ সেকশনে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক সেকশনে মদিনা শহরের ভিন্ন রূপ ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। বিবরণী তুলে ধরা হয়েছে আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি ও তুর্কি ভাষায়।’

Madina 4

প্রদর্শনী পরিচালক জানান, শিক্ষা ও গবেষণায় কিং আবদুল আজিজ ফাউন্ডেশনের অবদান তুলে ধরাও প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য।

উল্লেখ্য, কিং আবদুল আজিজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ প্রদর্শনী চলছে।

সূত্র : আরব নিউজ

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ