বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আজ বিশ্ব কিডনি দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kidny_dayআজ ৯ মার্চ বিশ্ব কিডনি দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— ‘স্থূলতা কিডনি রোগ বাড়ায়, সুষ্ঠু জীবন-যাপনে সুস্থ কিডনি।’ দিবসটি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল।

দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। পাশাপাশি দিবসকে ঘিরে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন ও ক্যাম্পাস যৌথভাবে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মাসব্যাপী ফ্রি চিকিত্সা সেবা প্রদান করছে ইনসাফ বারাকাসহ কিডনি হাসপাতাল। একই সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আজ এক জনসচেতনামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে।

এ দিকে নিজেদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিডনি রোগের সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে মোবাইল ফোন অপারেটর রবি। কেএএমপিএস’র (কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি) খ্যাতিমান কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. এমএ সামাদ সেশনটি পরিচালনা করেন।

এআর