বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

টুইন টাওয়ার হামলার ক্ষতিপূরণ চেয়ে সৌদির বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

56468আওয়ার ইসলাম : আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের নজিরবিহীন সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় আটশ’ মার্কিন নাগরিক সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছে। সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরবের কথিত ভূমিকার কথা তুলে ধরে এ মামলা করা হয়।

ম্যানহাটানের ফেডারেল আদালতে গতকাল এ মামলা করা হয়েছে।  ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই ঘটনা ৯/১১ নামে পরিচিত এবং এ ঘটনা আহত বা নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে এ মামলা করা হয়।

আল-কায়েদার সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে দাবি মামলার বাদিপক্ষ করছেন, হামলাকারীদের তহবিল এবং সমর্থন যুগিয়েছে সৌদি আরব। বাদিপক্ষ বলছে, হামলায় জড়িত অন্তত তিন জনের সঙ্গে আল-কায়েদার সম্পর্ক ছিল। এ ক্ষেত্র সৌদি আরবের ভূমিকা শঠতাপূর্ণ বলে দাবি করেন তারা।

আল-কায়েদার বিরুদ্ধে লড়াই করছে বলে আমেরিকা এবং পাশ্চাত্য বিশ্বের কাছে নিজেকে উপস্থাপন করে সৌদি আরব। অন্যদিকে সৌদি সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিরা আল-কায়েদাকে বস্তুগত সহায়তা এবং সম্পদের যোগান দিয়েছে।

বাদিপক্ষ আরো দাবি করেছে, সৌদি রাজপরিবার জড়িত না হলে ৯/১১’এর হামলা চালানো সম্ভব হতো না। মামলায় বলা হয়, ফলে ৯/১১ ঘটনায় নিহত এবং আহতদের পুরোপুরি ক্ষতিপূরণ করতে সৌদি আরব বাধ্য।

৯/১১ ঘটনায় জড়িত ১৯ বিমান ছিনতাইকারীর ১৫ জনই সৌদি নাগরিক । প্রাপ্ত আলামতের ভিত্তিতে আরো মনে করা হয় যে তাদের কারো কারো সঙ্গে সৌদি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশ ছিল।

৯/১১’এর ধারাবাহিক হামলায় প্রায় ৩০০০ হাজার মানুষ নিহত এবং ১০০০ ডলারর সমপরিমাণ সম্পদ ধ্বংস হয়েছে।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ